• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

পুলিশের পোশাকে টিকটক লাইকির ভিডিও শেয়ার করলেই শাস্তি

সিসি নিউজ ডেস্ক ।। বাংলাদেশ পুলিশের সরকারি পোশাকে টিকটক-লাইকির ভিডিও শেয়ার করলে যা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, এমন কিছু করলে বিভাগীয়ভাবে শাস্তির মুখোমুখি হতে হবে পুলিশ সদস্যদের। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক নির্দেশনায় এমনটায় বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কতিপয় পুলিশ সদস্য রাষ্ট্রবিরোধী ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য প্রচার করছেন। এ ধরনের কার্যকলাপ রোধে পোস্টদাতাকে চিহ্নিত করে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও পুলিশের পোশাকে টিকটক-লাইকির ভিডিও শেয়ারে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ সদর দপ্তর।

পুলিশের বিভিন্ন ইউনিটে এ নির্দেশনা পাঠিয়ে দেওয়া হয়েছে বলে নির্দেশনায় জানানো হয়েছে। মঙ্গলবার পুলিশের একাধিক সূত্র গণমাধ্যমকে নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্দেশনায় প্রতিটি ফোর্সের ইনচার্জদের সহকর্মীদের সামাজিক মাধ্যম ব্যবহারের বিষয়টি পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। এছাড়া সরকারি প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার নির্দেশিকা- ২০১৯ মেনে চলতে বলা হয়েছে।

এছাড়াও পুলিশের পোশাক ব্যবহার করে অথবা পুলিশ-বিষয়ক কোনো পোস্ট ফেসবুকে আপলোডের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ