• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন |

সৈয়দপুর কারখানায় সচল হলো উল্লাপাড়ায় আগুনে পোড়া কোচ

সিসি নিউজ ।। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আগুনে পুড়ে যাওয়া কোচটি মেরামত করে চলাচলের উপযোগি হিসেবে গড়ে তোলা হয়েছে। সৈয়দপুর রেলওয়ে কারখানার সিএইচআর (ক্যারেজ হেবি রিপিয়ার) সপের কর্মচারীরা কাজের ফাঁকে ফাঁকে আউট সোর্সিয়ে কোচটি মেরামত করে।

দেশিয় কাঁচামাল দিয়ে কোচটি মেরামত করায় নতুন কেনা কোচের দুই-তৃতীয়াংশ অর্থ সাশ্রয় হয়েছে। মেরামত শেষে গত মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট ডিভিশনের কাছে কোচটি হস্তান্তর করা হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৪ নভেম্বর সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে আগুন লেগে পুড়ে যায় ১২১৫ নম্বর কোচটি। পুড়ে যাওয়া এসি স্লিপার কোচটি ওই বছরে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা কোচের একটি। মিটার গেজে চলাচলকারী এ কোচে দিনের বেলায় ৩৩টি এসি সিট ও রাতে ১৮টি এসি বার্থ ছিল। দূর্ঘটনায় কোচের বাইরে একপাশে ৬০ শতাংশ ড্যামেজ এবং ভেতরে ৯০ শতাংশ আগুনে পুড়ে যায়। এতে ট্রেনের বহরে চলাচলের অনুপযোগি হয়ে পড়ে সদ্য আমদানিকৃত কোচটি। চলতি বছর সেটি মেরামতের মাধ্যমে নতুন ভাবে কোচে রুপান্তর করার লক্ষ্যে সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেয়া হয়।

সৈয়দপুর রেলওয়ে কারখানার সিএইচআর সপের তত্ত্বাবোধায়ক প্রকৌশলী সোহেল রানা জানান, কোচের বাইরের একপাশে প্রায় ৬০ শতাংশ ক্ষতিগ্রস্ত ছিল। যা মেরামত করতে গিয়ে কোন কোন অংশ শতভাগই পরিবর্তন করতে হয়েছে। পাশাপাশি ভেতরে পুড়ে যাওয়া অংশগুলো নতুন করে সংযোজন করতে হয়েছে। শ্রমিকরা অতিরিক্ত সময় দিয়ে অচল কোচটিকে নতুন রুপে তৈরী করেছে।

সৈয়দপুর রেলওয়ে কারখানার ওয়াকর্স ম্যানেজার (ডাব্লিউ এম) শেখ হাসানুজ্জামান জানান, কারখানায় ব্যবহৃত কাঁচামাল ও দেশীয় প্রযুক্তি ব্যবহার করে কোচটিকে চলাচলের উপযোগি হিসেবে গড়ে তোলা হয়েছে। এর আগে রাজশাহী সিল্ক সিটি ট্রেনে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে যাওয়া কোচগুলি মেরামত করে সচল করা হয়েছিল। এতে একটি কোচ আমদানি করতে যে খরচ হয়, এ কারখানায় দেশীয় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মেরামতে দুই-তৃতীয়াংশ সাশ্রয় হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ