• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

ইভানার বাবাকে ডেকে মামলা নিলেন ওসি

সিসি নিউজ ডেস্ক ।। স্কলাস্টিকা স্কুলের ক্যারিয়ার গাইডেন্স কাউন্সিলর ইভানা লায়লা চৌধুরীর মৃত্যুর ঘটনায় অবশেষে মামলা নিয়েছে পুলিশ। আজ শনিবার রাতে ইভানার বাবা আমান উল্লাহ চৌধুরী শাহবাগ থানায় ডাকা হয়। এরপর তিনি মৃত ইভানার স্বামী আবদুল্লাহ মাহমুদ হাসান রুম্মান ও ইমপালস মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক অধ্যাপক মুজিবুল হক মোল্লাকে আসামি করে মামলা করেন।

আইনজীবী ব্যারিস্টার এম. সরোয়ার হোসেন বলেন, গতকাল শুক্রবার মামলা না করে ফিরে যাওয়ার পর আজ থানা থেকে ডাকা হয়। ৩০৬ ও ১০৯ ধারায় দুই জনের নামে মামলা করা হয়েছে।

গত ১৫ সেপ্টেম্বর শাহবাগের পাশে পরীবাগে দুটি নয়তলা ভবনের মাঝ থেকে ইভানার (৩২) মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর ইভানার স্বামীর অন্য নারীতে আসক্তি ও নির্যাতনের অভিযোগ করেন মৃতের পরিবার।

৩০৬ ধারায় আত্মহত্যায় সহায়তা বা প্ররোচনা দেওয়ার শাস্তির কথা বলা হয়েছে। আত্মহত্যার প্ররোচনাকারীর ১০ বছরের কারাদণ্ড এবং জরিমানার বিধান রয়েছে।

শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার বলেন, ইভানার মৃত্যুর ঘটনায় আজ রাতে তাঁর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় দুজনকে আসামি করা হয়েছে। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

ইভানার বাবা আমান উল্লাহ চৌধুরী বলেন, গতকাল মামলা না নেওয়ায় হতাশ হয়ে বাসায় ফিরেছিলাম। আজ থানা থেকে ফোন করেছিলেন ওসি। থানা মামলা নিয়েছে। এখন আশা করছি আমরা সুষ্ঠু বিচার পাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ