• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন |

ফরাসি প্রেসিডেন্টকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক ।। গত জুনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্মানুয়েল ম্যাখোঁকে ভিড়ের মধ্য থেকে এক ব্যক্তি চড় মেরেছিলেন। এবার তাকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারলেন এক ব্যক্তি। সোমবার দেশটির লিঁওতে একটি ফুড ইভেন্টে অংশ নেন ম্যাখোঁ। সেখানে তাকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, ডিমটি ম্যাখোঁর কাঁধে আঘাত করে এবং মেঝেতে পড়ে ভেঙে যায়।

ফরাসি পাবলিবেশন লিঁও ম্যাগ এর সাংবাদিক ফ্লোরেন্স লাগো এই ঘটনার একটি ভিডিও টুইটারে শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, নিক্ষেপ করা ডিমটি ফরাসি প্রেসিডেন্টের কাঁধে আঘাত করেছে। তবে কে বা কারা কোন উদ্দেশ্যে এই ঘটনাটি ঘটিয়েছে সে বিষয়ে এখনো স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

সাংবাদিক লাগো বলেছেন, তিনি একজন তরুণকে ডিমটি নিক্ষেপ করতে দেখেছেন।

ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদের মুখপাত্র ঘটনাস্থলে ছিলেন। তিনি বলেছেন, ‘প্রেসিডেন্ট ওই ইভেন্ট চলাকালে চারিদিকে প্রায় দুই ঘণ্টা ধরে হেঁটেছিলেন। তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সবকিছুই শান্ত ছিল। এ বিষয়ে কিছু বলার নেই। কারণ এই ঘটনা প্রেসিডেন্টের হাঁটাকে থামাতে পারেনি। আমি প্রেসিডেন্টের পাশেই ছিলাম। আমি আপনাকে বলতে পারি যে, এখানে কোনো গল্প নেই।’

এর আগে ২০১৭ সালে ম্যাখোঁকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারা হয়েছিল। তখন তিনি প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন। সেদিন তার মাথায় এসে আঘাত করেছিল ডিম। গত জুনে ম্যাখোঁকে ভিড়ের মধ্য থেকে এক ব্যক্তি চড় মারেন।

ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের আর এক বছরেরও কম সময় বাকি। আগামী এপ্রিলে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন তিনি ভোটারদের আকর্ষণ করার চেষ্টা করছেন। গত জুনে তার দল আঞ্চলিক নির্বাচনে খারাপ ফল করেছিল। কিন্তু সেই নির্বাচনে ভোটারদের উপস্থিতি কম ছিল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই নির্বাচনের উপর নির্ভর করে উপসংহারে পৌঁছানো কঠিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ