• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন |
শিরোনাম :

স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষন মামলায় যুবকের ৭২ বছরের কারাদন্ড

জয়পুরহাট প্রতিনিধি ।। জয়পুরহাট সদর উপজেলার ধারকী বড়াইল পাড়ায় নবম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় মোমিন আকন্দ (২৬) নামে এক যুবককে পৃথক দুটি ধারায় ৬০ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। এ সময় ১৭ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ১২ বছরের সশ্রম কারাদন্ডাদেশ দেন আদালত।

মঙ্গলবার দুপুরে জয়পুরহাট জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. রুস্তম আলী জনাকীর্ণ আদালতে এ রায় প্রদান করেন। দন্ডাদেশ প্রাপ্ত আসামী হলেন- জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের ধারকী বড়াইল পাড়ার বাসিন্দা মামুন আকন্দের ছেলে।

মামলার বিবরণীতে জানা যায়, মোমিন আকন্দ নবম শ্রেণীর ওই ছাত্রীকে প্রায় সময় প্রেম ও কু প্রাস্তাব দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর বেলা ১১টায় ধারকী উচ্চ বিদ্যালয় গেটের সামনে থেকে মোমিন সহ তার ৬জন সহযোগী অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যান। পরে অভিযুক্তরা একাধিক স্থানে নিয়ে গিয়ে মেয়েটিকে ধর্ষণ করেন।

এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে ৫ সেপ্টেম্বর জয়পুরহাট থানায় ওই ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করলে ৩ মাস পর পুলিশ অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করে। পরে পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর শুধুমাত্র মোমিনকে আসামী দেখিয়ে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন এবং অপর অভিযুক্তদের মামলা থেকে অব্যাহতি প্রদান করেন।

দীর্ঘ শুনানী শেষে আজ মঙ্গলবার দুপুরে আদালতের বিচারক মোমিন আকন্দকে অপহরণের মামলায় ৩০ বছর,৭ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ বছরের জেল এবং ধর্ষণের মামলায় ৩০ বছর, ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৫ বছরের কারাদন্ডাদেশ প্রদান করেন।

রায়ের আদেশ দানের সময় আাসমী মোমিন আকন্দ আদালতে উপস্থিত ছিলেন। এ সময় আসামী পক্ষের আইনজীবি এ্যাডভোকেট হেনা কবীর তাকে সর্বাতœক আইনী সহায়তা দেওয়ার চেষ্টা করেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবি (শিশু ও নারী নির্যাতন) ফিরোজা চৌধূরী এ তথ্য নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ