অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম।। কুড়িগ্রামে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করা হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা শহরের শাপলা চত্বরে অবস্থিত দলীয় কার্যালয়ে দিনটি উপলক্ষে এসব কর্মসূচীর আয়োজন করে জেলা আওয়ামী লীগ। এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চাষি এম এ করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, সাঈদ হাসান লোবান, যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক শ্যামল ভৌমিক, সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান বাবু, কৃষক লীগের আহ্বায়ক ওমর ফারুক, জেলা যুব লীগের আহ্বায়ক এ্যাডভোকেট রুহুল আমিন দুলাল, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাবেক এমপি আহমেদ নাজমিন সুলতানা, আওয়ামী লীগ নেত্রী ড. শাহনাজ বেগম নাজু, তাহমিনা বেগম মিনা, মতি শিউলিসহ ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, জাতির জনকের যোগ্য উত্তর সুরি জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ বিশ্বের মধ্যে উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন ততদিন পথ হারাবেনা বাংলাদেশ।
আলোচনাসভা শেষে কেক কাটেন দলীয় নেতাকর্মীরা। পরে একটি একটি আনন্দ র্যালী শহর প্রদক্ষিন করে।