• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

চালু হলো সৈয়দপুর-চট্টগ্রাম রুটে ইউএস-বাংলার ফ্লাইট

সিসি নিউজ ।। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি উদ্বোধনী বলেন, রংপুর বিভাগের মানুষের ক্রমবর্ধমান চাহিদার কথা চিন্তা করে সৈয়দপুর থেকে সরাসরি চট্রগ্রামে ফ্লাইট পরিচালনা শুরু করলো ইউএস-বাংলা এয়ারলাইন্স। এ অঞ্চলের পর্যটন বিকাশে ইউএস-বাংলার এই উদ্যোগ অনেক অবদান রাখবে। এজন্য এ এয়ারলাইন্সের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সৈয়দপুর-চট্টগ্রাম রুটে ফ্লাইট চালুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ্ আল মামুন বলেন, ২০১৪সালে এভিয়েশন শিল্পের ভঙ্গুর সময়ে যাত্রা শুরু করে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ১৫০জন থেকে বর্তমানে ১৫হাজার কর্মীর প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে। এভিয়েশন শিল্পের বিকাশে সরকারের সার্বিক সহযোগীতার প্রশংসা করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নীলফামারী জেলা প্রশসক মো. হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মেহাম্মদ মোখলেসুর রহমান, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আক্তার জাহান।

উদ্বোধনী দিনে ২৬ জন যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে উড্ডয়ন করে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি। এ সময় সৈয়দপুর বিমানবন্দর রানওয়েতে ফিতা কেটে প্রধান অতিথি এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ