• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন |

চিলমারীতে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি।। কুড়িগ্রামের চিলমারীতে নানার বাড়ীতে গলায় ওড়না পেঁচিয়ে জামিয়া খাতুন (১৩) নামে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা করেছেন।

জানা যায়, রোববার মধ্যরাতে চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের, রমনা পানাতি পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। জামিয়া খাতুন উলিপুর উপজেলার রামধন
গ্রামের জোবাইদুল ইসলামের মেয়ে। সে নানার বাড়ী থেকে চিলমারী উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণীতে পড়াশোনা করত। জামিয়া খাতুনের বাবা-মা ঢাকায় থাকে, তাই গত ২ বছর থেকে সে রমনা পানাতি পাড়া গ্রামে, নানা আমজাদ হোসেনের বাড়ীতে থাকতেন।

রোববার সকালে পরিবারের লোকজন জামিয়া খাতুনের ঘরে দরজা লাগানো অবস্থায়, তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে জামিয়ার ব্যবহৃত মোবাইল ফোন ও ডায়েরি জব্দ করে পুলিশ।

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম সঙ্গে কথা হলে,  তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কি কারণে জামিয়া আত্মহত্যা করেছেন তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ