সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে বাসের ধাক্কায় আমিন উদ্দিন নামে (৬০) এক পথচারী নিহত হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে সৈয়দপুর-রংপুর মহাসড়কের চিকলী বাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত আমিন সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের চিকলীর মৃত এলেম ব্যাপারী।
সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দূর্ঘটনা এলাকাটি তারাগঞ্জ হাইওয়ে পুলিশের অধীন। বিষয়টি তারা তদন্ত করছে।