• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন |

সৈয়দপুরে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন

সিসি নিউজ ।। চলন্ত ট্রেনে পাথর ছোড়া থেকে বিরত থাকতে পশ্চিমাঞ্চল রেলের নীলফামারী সৈয়দপুর রেলওয়ে স্টেশনে সচেতনতামূলক ক্যাম্পেইন করেছে। বুধবার ( ৬ অক্টোবর) দুপুরে রেলওয়ে স্টেশনে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর আয়োজনে ওই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

সচেতনমূলক ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেলওয়ের প্রধান প্রকৌশলী মনিরুল ইসলাম ফিরোজী, প্রধান যন্ত্র প্রকৌশলী (সিএমই) মুহাম্মদ কুদরত-ই খুদা ও সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাকশী রেলওয়ে বিভাগের ব্যবস্থাপক (ডিআরএম) শাহিদুল ইসলাম।

বক্তারা বলেন, চলন্ত ট্রেনে পাথর ছোড়া একটা বড় অপরাধ। খেলার ছলে এমনটি করা উচিত নয়। এতে করে অসংখ্য জীবনহানি ঘটছে। বক্তারা গত ১৪ আগস্ট চলন্ত ট্রেনে পাথর ছোড়ায় সৈয়দপুর রেলওয়ে স্টেশনে পাঁচ বছরের শিশু আজমির ইসলামের চোখ হারানোর বিষয়টি উল্লেখ করেন। পরে স্টেশন এলাকায় রেলওয়ে উর্ধতন কর্মকর্তারা প্রচারপত্র বিলি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ