• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন |

নীলফামারীর ইউপি নির্বাচনে আ.লীগ থেকে মনোনয়ন পেলেন যারা

সিসি নিউজ ।। দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ। বিষয়টি আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

সভায় দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করা হয়। নীলফামারী সদরের ১১টি ইউনিয়নের তালিকায় যারা রয়েছেন।

চওড়া বড়গাছা ইউনিয়নে প্রদীপ কুমার রায়, গোড়গ্রাম ইউনিয়নে মো. মাহবুব জর্জ, পলাশবাড়ী ইউনিয়নে মো. মমতাজ আলী প্রামানিক, রামনগর ইউনিয়নে মো. মিজানুর রহমান, কচুকাটা ইউনিয়নে মো. তছলিম উদ্দিন, পঞ্চপুকুর ইউনিয়নে নুরল আমিন সরকার, সোনারায় ইউনিয়নে মো. হামিদুল ইসলাম, সংগলশী ইউনিয়নে কাজী মোস্তাফিজার রহমান, চড়াইখোলা ইউনিয়নে মো. মাহফুজার রহমান শাহ, চাপড়া সরমজানী ইউনিয়নে মো. কামরুজ্জামান সরকার ও লক্ষীচাপ ইউনিয়নে মো. গোলাম মোস্তফা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ