• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন |

সৈয়দপুরে কীটনাশক পানে যুবকের আত্মহত্যা

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে স্ত্রীর সাথে অভিমান করে আশরাফুল ইসলাম (৩৮) নামে একজন কীটনাশক পানে আত্মহত্যা করেছেন। শুক্রবার সকালে সাড়ে ১০ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত আশরাফুল শহরের কয়া গোলাহাট সালটি পাড়া এলাকার আজিজার রহমানের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।
পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে আশরাফুলের পরিবারে কলহ চলছিল। ওইদিন সকাল সাতটার দিকে পরিবারের সদস্যদের অগোচরে ফসলি জমির কীটনাশক পান করেন আশরাফুল । বিষয়টি জানাজানি হলে স্বজনরা তাঁকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় সেখানার জরুরী বিভাগের চিকিৎসক তাঁকে রমেকে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ