• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পঞ্চগড়ে কমরেড ফরহাদের মৃত্যু বার্ষিকী পালিত

পঞ্চগড় প্রতিনিধি ।। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড মোহাম্মদ ফরহাদ-এর ৩৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বোদা উপজেলার বলরামহাটে অবস্থিত কমরেড মোহাম্মদ ফরহাদ কমিউনিটি হাসপাতালে স্বাধীনতার ৫০ বছর পুর্তিতে ন্যাপ-ছাত্র ইউনিয়ন-কমিউনিস্ট পার্টির গেরিলা মুক্তিযোদ্ধার সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমিউনিস্ট পার্টি পঞ্চগড় জেলা কমিটির উদ্যোগে পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধা কমরেড রেজাউল ইসলামের সভাপতিত্বে আলোচনা ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধকালীন গেরিলা কমান্ডার, সিপিবি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও রংপুর জেলা কমিটির সভাপতি কমরেড শাহাদত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আলতাফ হোসাইন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা কমিউনিস্ট পাটির সাধারণ সম্পাদক কমরেড আশরাফুল আলম। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, নীলফামারী কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আতিয়ার রহমান, ন্যাপ-ছাত্রইউনিয়ন-কমিউনিস্ট পার্টির গেরিলা সদস্য বীরমুক্তিযোদ্ধা ওয়ালিউল ইসলাম মন্টু, কাজী মাহাবুবুর রহমান, আব্দুল আজিদ, এম এ হান্নান  প্রমুখ। আলোচনা শেষে পঞ্চগড় জেলার ন্যাপ-ছাত্রইউনিয়ন-কমিউনিস্ট পার্টির ৫০ জন মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ