• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন |

ডোমারে ট্রাক্টর-ভ্যানের মুখোমূখি সংঘর্ষে শিশুসহ নিহত ২

সিসি নিউজ ।। নীলফামারীর ডোমার উপজেলায় ট্রাক্টরের সাথে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক ও এক শিশু নিহত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বোড়াগাড়ি-গোমনাতি সড়কের পাঠানপাড়া নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। এসময় আরো দুই জন আহত হয়েছে।

নিহতরা হলেন, উপজেলার বামুনিয়া ইউনিয়নের ময়দান পাড়া এলাকার আবুল হোসেন (৫৫) এবং নীলফামারী সদর উপজেলার রামগঞ্জ এলাকার নুরনবী ইসলামের আট মাসের কন্যা শিশু সাবিহা সুলতানা।

আহতরা হলেন, বামুনিয়া ইউনিয়নের আবুল কাশেমের স্ত্রী মালেকা বেগম (৫০) এবং তার মেয়ে ও নিহত শিশু সাবিহার মা সুর্বণা বেগম (২৫)।

বামুনিয়া ইউপি চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট জানান, শনিবার সন্ধ্যার সময় হতাহতরা গোমনাতি হতে ভ্যান যোগে নিজবাড়ি ময়দান পাড়া আসছিল।  এসময় বিপরীত দিকে বোড়াগাড়ি হতে গোমনাতি যাওয়ার সময় পাঠানপাড়া এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশু সাবিহার মৃত্যু হয়। গুরুত্বর অবস্থায় ভ্যান চালক আবুল হোসেন, সাবিহার মা সুর্বানা বেগম ও তার নানী মালেকা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশংকাজনক হলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে। রংপুর নেওয়ার পথে ভ্যান চালক আবুল হোসেনের মৃত্যু হয়।

মেডিকেল অফিসার ডা. নাজিয়া তাসনিম জানান, গুরুত্বর আহত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে তিন জন আসে। তাদের অবস্থা আশংকাজনক হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দূর্ঘটনায় দুই জন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকটরটি আটক করা হয়েছে। তবে চালককে আটক করা সম্ভব হয় নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ