• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন |

আম বাগান থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি ।। নওগাঁর আত্রাইয়ে আম বাগান থেকে আশাব আলী (৪৫) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকাল ৬টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আশাব আলী উপজেলার মধ্যবোয়ালিয়া গ্রামের মৃত আবেদ আলী মন্ডলের ছেলে।

থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আশাব আলী শনিবার বিকাল ৪টার দিকে বাড়ি থেকে বের হয়ে সন্ধ্যা গড়িয়ে গেলেও বাড়ি না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুজি করতে থাকে। পরে রবিবার সকালে এলাকাবাসী বাড়ির পাশে আম বাগানে তার লাশ পরে থাকতে দেখে। থানায় খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়। তিনি আরো বলেন, নিহত আশাব আলীর মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আম গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধারের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ