• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

ডোমার পৌরসভা নির্বাচনের মনোনয়ন দাখিল

সিসি নিউজ ।। আসন্ন নীলফামারীর ডোমার পৌরসভার নির্বাচনে উৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র দাখিল করেছেন মেয়র, কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতীদ্বন্দ্বী প্রার্থীরা।
আজ রোববার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন নির্ধারিত সময় সকাল ৯টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত প্রার্থীরা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন।
১৯৯৯ সালে প্রতিষ্ঠিত তৃতীয় শ্রেণী মর্যাদার ডোমার পৌরসভার এবারের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে গণেশ কুমার আগরওয়ালা মনোনয়ন পত্র দাখিল করেন।
এদিকে নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ না করায় দলের সকল পদ থেকে পদত্যাগ করে মেয়র পদে মনোনয়ন দাখিল করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বর্তমান মেয়র মনছুরুল ইসলাম দানু। প্রথমবারের মতো মেয়র পদে নারী প্রার্থী হিসেবে মনোয়ন দাখিল করেছেন আফরোজা নাজনীন রুমি।
এদিকে পৌরসভার ৯টি সাধারণ ওয়ার্ডের কাউন্সলর পদে ৩৩জন এবং তিনটি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন।
এই পৌরসভাটিতে এবারের ভোটার সংখ্যা ১৩ হাজার ৫৪০ জন। এর মধ্যে নারী ভোটার ৬৮৭৩ জন এবং পুরুষ ভোটার ৬৬৬৭ জন রয়েছে।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, এই পৌরসভাটিতে প্রথম বারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আগামীকাল ১১ অক্টোবর মনোনয়ন পত্র যাচাইবাছাই করা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর। আগামী ২ নভেম্বর সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ