• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সৈয়দপুরে রেলওয়ের প্রধান হিসাব কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

সিসি নিউজ ।। বাংলাদেশ রেলওয়ের নীলফামারীর সৈয়দপুরের উপ অর্থউপদেষ্টা ও প্রধান হিসাব কর্মকর্তা প্রদীপ কুমারকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।  সোমবার (১১ অক্টোবর) বেলা রেলওয়ে সৈয়দপুর হিসাব বিভাগ পক্ষ থেকে হিসাব বিভাগ কার্যালয় চত্বরে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সৈয়দপুর রেলওয়ে হিসাব বিভাগের হিসাব কর্মকর্তা (কারখানা) মো. সালেকুজ্জামান সরকার এতে সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) জয়দুল ইসলাম, সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান ও রেলওমে শ্রমিক লীগ নেতা মোখছেদুল মোমিন, রেলওয়ে কারখানার কার্যব্যবস্থাপক (ডাব্লুএম) শেখ হাসানুজ্জামান, বিভাগীয় বৈদ্যূতিক প্রকৌশলী খায়রুল ইসলাম, উৎপাদন প্রকৌশলী শাহিনুল হক অপু, রেলওয়ে জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক রাশেদ ইবনে আকবর, সৈয়দপুর রেলওয়ে হাসপাতালের বিভাগীয় চিকিৎসক ডা. মো. আনিছুল হক, সহকারি নির্বাহী প্রকৌশলী ইনচার্জ (এইএন) আহসান উদ্দিন, পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমেটিভ কারখানার (কেলোকা) ডিএফএ গোলাম আজম প্রমূখ।
এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সৈয়দপুর শাখার সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম,সাবেক ডিএফএ ফজলুর রহমান, রাজশাহীর হিসাব কর্মকর্তা মজিবর রহমান, প্রাক্তন হিসাব কর্মকর্তা শফিউল ইসলাম রঞ্জু, রেলওয়ে শ্রমিক ইউনিয়ন নেতা আব্দুর রাজ্জাক, হিসাব রক্ষক চিন্ময় বিশ্বাস ও সাংবাদিক আব্দুল কাদির প্রমূখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অতিথি সৈয়দপুরের উপ অর্থউপদেষ্টা ও প্রধান হিসাব কর্মকর্তা প্রদীপ কুমার দত্ত এবং তার সহধর্মিনীও বক্তব্য রাখেন। পরো বিদায়ী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৈয়দপুর রেলওয়ে হিসাব বিভাগের হিসাবরক্ষক মো. রেজা হাসান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সৈয়দপুর রেলওয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, হিসাব বিভাগের কর্মরত ও অবসরপ্রাপ্ত সকল কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও রেলওয়ে ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ