• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন |

সৈয়দপুরের ইয়াবা ব্যবসায়ী ইমরান দল থেকে বহিস্কার

সিসি নিউজ।। সংগঠন বহিভূত কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ থেকে বহিস্কার করা হয়েছে ইমরান হেসেনকে।

সংগঠনটির জেলা শাখার সভাপতি ও সাধারন সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে এমন তথ্য মিলেছে।

উল্লেখ্য যে, ইয়াবাসহ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সৈয়দপুর পৌর শাখার সাধারন সম্পাদক ইমরান হোসেনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারীর একটি দল। সোমবার সকাল এগারটার দিকে সৈয়দপুর শহরের বাঁশবাড়ি এলাকায় নিজ বাসা থেকে ১৭০পিচ ইয়াবাসহ তাকে হাতেনাতে ধরা হয়।

পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সৈয়দপুর থানায় একটি মামলা করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ