• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন |

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু 

পঞ্চগড় প্রতিনিধি ।। পঞ্চগড়ে পুকুরের পানিতে পড়ে ইনাত আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত ইনাত আক্তার ডাবর ভাঙ্গা গ্রামের সাদেকুল ইসলামের কন্যা। বুধবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের  এঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ইনাত আক্তার বন্ধুদের সাথে পুুকুরের পাশে খেলা করছিলো। খেলার সময় সবার অগোচরে পুকুরে পড়ে যায় সে। পরে পরিবারের লোকজন শিশু ইনাত আক্তারকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুজির পর, স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত)  চেয়ারম্যান সিরাজুল ইসলাম প্রধান পুকুরের পানিতে পড়ে  শিশু মুত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ