• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় সেনাবাহিনীর সহায়তা পেল দুঃস্থ পরিবার

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দেশের করোনা ভাইরাস সংকটে ক্ষতিগ্রস্ত দিনাজপুরের বিভিন্ন উপজেলার মানবিক সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর অঞ্চল। এরই ধারাবাহিকতায় খানসামা উপজেলায় ৪শ কর্মহীন, দিনমজুর ও দুঃস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে ৪শতাধিক পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়। সুবিধা বঞ্চিত পরিবারের হাতে উপহার সমাগ্রী তুলে দেন ১৬ পদাতিক বিগ্রেড এর অধীনস্থ ৩৬ বীর (রিয়ার) এর অধিনায়ক মেজর আব্দুল্লাহ-আল-ইমরান, পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম, ওসি কামাল হোসেন, আলোকঝাড়ী ইউপি চেয়ারম্যান এ্যাড.আতাউর রহমান ও সুধীজন।

বিতরণকৃত দ্রব্য সামগ্রীর মধ্যে ছিল চাল, আটা, ডাল, তেল, লবণসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। বাংলাদেশ সেনাবাহিনী করোনা ভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই আর্তমানবতার সেবায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে আসছে। বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও দেশের যে কোনো ত্রান্তিলগ্নে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানায় তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ