
চিরিরবন্দর ( দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের চিরিরবন্দর সরকারি ডিগ্রী কলেজের সামনে ট্রেনে কাটা পড়ে শামীমা আক্তার সুমি (১৭) নামে এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেল ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীমা আক্তার সুমি উপজেলার আব্দুলপুর ইউনিয়নের ফলিমারির ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ও সে ওই এলাকার সহিদুল ইসলামের কন্যা।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, কোন ট্রেনে কাটা পরেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে পঞ্চগড় এক্সপ্রেস হতে পারে বলে ধারনা করা হচ্ছে। কিন্তু নিহত শামীমা আক্তার সুমি এদিকে কেন আসছিলো তা প্রাথমিক তদন্তের পরেই জানা যাবে।
পরে নিহতের মরদেহ উদ্ধার করে চিরিরবন্দর থানা পুলিশ।