• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন |

সৈয়দপুরে বিশ্ব খাদ্য দিবস পালিত

সিসি নিউজ ।। শনিবার (১৬ অক্টোবর) সারাদেশ ন্যায় নীলফামারীর সৈয়দপুরে বিশ্ব খাদ্য দিবস-২০২১ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সৈয়দপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “ আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, ভালো উৎপাদনে ভালো পুষ্টি, আর ভালো পরিবেশেই উন্নত জীবন ” প্রতিপাদ্যকে সামনে রেখে সৈয়দপুর উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহিনা বেগম।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ সহকারী কৃষি কর্মকর্তা ডিপ্লোমা কৃষিবিদ ইমরান সরদারের সঞ্চালনায় সভায় কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. সালাহউদ্দিন, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুণীল কুমার দাসসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ