• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন |

নীলফামারীর ১১ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৮ জনের মনোনয়ন দাখিল

সিসি নিউজ ।। নীলফামারী সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে উৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র জমা দিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। রোববার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে সকাল থেকে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভীড় জমান ১১টি ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
নির্ধারিত সময় বিকাল পাঁচটা পর্যন্ত চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ড সদস্য এবং সাধারণ সদস্য পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের সমর্থকদের সাথে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দেন।
ওই ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৬৮ জন প্রার্থী, সাধারণ সদস্য পদে ৪০৩ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৫০ জনের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চেয়ারম্যান পদের ৬৮ জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ দলীয় মনোনয়নে ১১ জন, ওয়াকার্স পাটি দলীয় মনোনয়নে ১জন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোয়নে ৫জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৫১ জন মনোনয়ন জমা দেন।
চেয়ারম্যান পদে তিনটি ইউনিয়নে একক প্রার্থী থাকলেও অন্য আটটি ইউনিয়নে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
৩০ সেপ্টেম্বর জেলা সদরের ১১ ইউনিয়নে নির্বাচনী তফসীল ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন। আগামী ১১ নভেম্বের একযোগে ওই সব ইউনিয়নের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নীলফামারী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার দপ্তরের তথ্য মতে, নীলফামারী সদরের ১১ ইউনিয়নের মধ্যে চওড়াবড়গাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন, সাধারণ সদস্য পদে ৩৫ জন। গোড়গ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৩জন এবং সাধারণ সদস্য পদে ৩৫জন। পলাশবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১২জন এবং সাধারণ সদস্য পদে ৪৩জন। রামনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ২জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৫জন এবং সাধারণ সদস্য পদে ৩৫জন। কচুকাটা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৩জন এবং সাধারণ সদস্য পদে ৩২জন। পঞ্চপুকুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৫জন এবং সাধারণ সদস্য পদে ৪১জন। সোনারায় ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৩জন এবং সাধারণ সদস্য পদে ৩৬জন। সংগলশী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১২জন এবং সাধারণ সদস্য পদে ৩৯জন। চড়াইখোলা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮জন, সংরক্ষিত নারী সদস্য পদে ২০জন এবং সাধারণ সদস্য পদে ৩৬জন। চাপড়া সরমজানী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৪জন এবং সাধারণ সদস্য পদে ৩৮জন। লক্ষ্মীচাপ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১২জন এবং সাধারণ সদস্য পদে ৩৩ জন।
চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দিক থেকে আওয়ামী লীগের ১১টি ইউনিয়নে একজন করে মনোনয়ন জমা দিলেও রামনগর এবং কচুকাটা ইউনিয়ন বাদে অপর ৮টি ইউনিয়নের প্রতিটিতে রয়েছে বিদ্রোহী প্রার্থী। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে চওড়াবড়গাছা, পলাশবাড়ী, সংগলশী, চড়াইখোলা ও চাপড়াসরমজানী ইউনিয়নে ১জন করে ও পলাশবাড়ী ইউনিয়নে ওয়ার্কাস পাটির একজন মনোনয়ন দাখিল করেছেন। বিএনপি দলীয় কোন প্রার্থীর কোন মনোনয়ন দাখিল হয়নি।
নীলফামারী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আফতাব উজ্জামান এসব তথ্য নিশ্চিৎ করে জানান, দ্বিতীয় দফায় ঘোষিত সদর উপজেলার ১১টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর। মনোনয়নপত্র দাখিলের শেষদিন ছিল ১৭ অক্টোবর রবিবার বিকাল ৫টা পর্যন্ত। এদিন প্রার্থীরা উৎসব মূখর পরিবেশে মনোনয়ন পত্র দাখিল করেন।
আগামী ২০ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ২৬ অক্টোবর মনোনয়ন পত্র প্রত্যাহার এবং ২৭ অক্টোবর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ