• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে শহীদ শেখ রাসেল দিবস পালিত

সিসি নিউজ ।। নানা আয়োজনের মধ্যদিয়ে শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালন করেছে নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। দিবসটিতে শিক্ষা প্রতিষ্ঠানটির উদ্যোগে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শহীদ শেখ রাসেল কর্ণার উদ্বোধন, প্রীতি ফুটবল ম্যাচ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার বেলা ১০টায় প্রতিষ্ঠানের অডিটোরিয়াম নন্দন নির্ঝরে দিবসের এবারের প্রতিপাদ্য “ শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস” ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ।
এতে অন্যান্যদের মধ্যে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম, স্কুল শাখার উপাধ্যক্ষ মো. নজরুল ইসলাম, সহকারী শিক্ষক ফাহমিদা ফেরদৌসী, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আবিদা ফারজানা ও প্রতিষ্ঠানের ইংলিশ ভার্সনের দশম শ্রেণির ছাত্রী ফাওইন আহমেদ রূদি বক্তব্য রাখেন।
পরে চারটি গ্রুপে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার হিসেবে বই তুলে দেন প্রতিণ্ঠানটির অধ্যক্ষ লে. কর্ণেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
এর আগে প্রতিষ্ঠানের অডিটোরিয়ামের সামনে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
পরে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ লে. কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ফিতা কেটে শেখ রাসেল কর্ণারের শুভ উদ্বোধন করেন। বিকেলে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ও ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে দুইটি গ্রুপে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
কলেজের বাংলা বিভাগের প্রভাষক শামীম আল-মামুন সরকারের সঞ্চালনায় এ সব অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কলেজ শাখার উপাধ্যক্ষ মো. আক্কাছ আলী সরকার, ইংলিশ ভার্সনের উপাধ্যক্ষ মো. শফিকুল ইসলাম এবং সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ