সিসি নিউজ ।। বৃষ্টি উপেক্ষা করে নীলফামারীতে সম্প্রতি সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ। মঙ্গলবার দুপুরে জেলা শহরের চৌরঙ্গি মোড়স্থ দলীয় কার্যালয় প্রাঙ্গনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক। অন্যান্যের মধ্যে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান, পৌর সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, জেলা যুবলীগের সভাপতি রামেন্দ্র নাথ বর্ধন বাপ্পী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ বক্তব্য দেন। এর আগে শান্তির শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বৃষ্টি উপেক্ষা করে আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা এতে অংশগ্রহণ করেন।
বক্তারা উল্লেখ শুধু দেশীয় ষড়যন্ত্র নয় আন্তজার্তিক মহল কাজ করছে এই কর্মকান্ডের সাথে। বাংলাদেশকে অকার্যকর করার জন্য হিন্দু কমিউনিটিতে আঘাত করে তারা ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে।
বক্তারা স্বাধীনতা বিরোধী বিএনপি জামাতকে হুশিয়ার করে দিয়ে বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ দিয়ে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কোন অপচেষ্টা সফল হতে দেবে না আওয়ামীলীগের একটি কর্মীও।