ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।। নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের কাকিনা চাপানীতে মাদরাসা ও এতিমখানা প্রতিষ্ঠার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মরহুম হাজী নিজামুদ্দিন সাহেবের বাসভবনে গত ১৮ অক্টোবর বাদ মাগরিব ওই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে মরহুম হাজী নিজামুদ্দিন সাহেবের কনিষ্ঠপুত্র ডাঃ মোঃ মশিউর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মোঃ রফিকুল আলম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল-জামিয়াতুর রহমানিয়া মাদ্রাসা ও এতিমখানার মোহতামীম আলহাজ্ব মাওঃ তোফাজ্জল হোসাইন সাহেব ও বিশেষ আলোচক জামিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রা. ডালিয়া কওমী মাদ্রাসার মোহতামীম মাওঃ মোঃ নাজমুল হোসাইন আল- মোবারক।
মরহুম হাজী নিজামুদ্দিন সাহেবের স্ত্রী পুত্র কন্যাগন একাকাবাসীর সার্বিক সহযোগিতা নিয়ে তার নিজ বাসভবনে মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করতে চান । উক্ত মাদ্রাসা ও এতিমখানা স্থাপনের জন্য মরহুম হাজী নিজামুদ্দিন সাহেবের ওয়ারিশবর্গ অনেক জমি দান করবেন যাতে করে অত্র এলাকার ছেলেরা প্রকৃত দ্বীন ইসলাম শিক্ষা করে সুনাগরিক হিসেবে দেশ গড়ার কাজে অংশ নিতে পারে।
পরিশেষে ডাঃ মোঃ মশিউর রহমান সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা চেয়েছেন যাতে করে উত্তরবঙ্গের নীলফামারী জেলার ডিমলা উপজেলা খালিশা চাপানীর কাকিনা চাপানী গ্রামে আলোয় আলোকিত উন্নতমানের একটি মাদ্রাসা ও এতিমখানা তৈরি হয়। সেখানে হাজার হাজার কোরআনের পাখি কোরআন শিক্ষা নিয়ে আলোকিত হতে পারে।