সিসি নিউজ ।। সৈয়দপুরের সকল কোচিং সেন্টার,প্রাইভেট হোম ও গৃহ শিক্ষকদের নিয়ে সম্প্রতি স্থানীয় এক কোচিং সেন্টার এ ফ্রিল্যান্সিং টিচার্স অ্যাসোসিয়েশন এর সদস্যদের নিয়ে একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। ২১ সদস্য বিশিষ্ট উক্ত কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে যথাক্রম শমসের উদ্দিন মিস্টার ও মোস্তাফিজুর রহমান মিলন। এছাড়া সিনিয়র সহ সভাপতি পদে আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আবিদ রশিদ, সহ সাংগঠনিক সম্পাদক পদে মোঃ শাকিল হোসেন, অর্থ সম্পাদক পদে মোঃ রাশেদ হোসেন, দপ্তর সম্পাদক পদে মোঃ সাইফুর রহমান সাজু, প্রচার সম্পাদক পদে আবু হানিফা ইবনে সামিউল নোমান, সহ প্রচার সম্পাদক পদে মোঃ আবিদ হোসেন আশরাফী, সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ মাজেদুল ইসলাম (মুন্না), সহ সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ মোমিনুল হক মোমিন, শিক্ষা বিষয়ক সম্পাদক পদে নাসির আখতার জোয়েব, ক্রিড়া সম্পাদক পদে মোঃ সাহজাদ হোসেন ও সহ ক্রিড়া সম্পাদক পদে মোঃ আসাদ নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্যরা হলেন শেখর ভট্টাচার্য্য, ওয়াকিল আহমেদ, মোঃ সাজিদ, মোঃ ওয়াকিল, মোঃ আসাদুজ্জামান রায়হান, তালহা বিন জাবেদ, আনোয়ার পারভেজ, জাহানারা আরজু, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ ছালিম উদ্দিন প্রমুখ।
নব গঠিত ফ্রিল্যান্সিং টিচার্স অ্যাসোসিয়েশন (এফ.টি.এ) এর সভাপতি শমসের উদ্দিন মিস্টার জানান, বর্তমানে প্রাইভেট শিক্ষকরা খুবই অবহেলিত। অথচ তাদের পরিশ্রমের কারনেই ছাত্র ছাত্রীদের মান উন্নয়ন হয়। করোনাকালীন সময়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়ে এই পেশার লোকজন। তিনি দেশের সকল শিক্ষা সংশ্লিষ্ট কতৃপক্ষ সহ উর্ধতনদের সহায়তা কামনা করেন।