• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন |

ঘরের ভেতরে স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর রক্তাক্ত মরদেহ

সিসি নিউজ ডেস্ক ।। সিরাজগঞ্জের বেলকুচিতে নিজ ঘর থেকে স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে বেলকুচি পৌরসভার কামাড়পারা গ্রামের বৃজগোপাল ঘোষের বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার সকালে খবর পেয়ে বৃজগোপাল ঘোষের বাড়ি থেকে তার ছেলে শ্রী গৌরাঙ্গ কুমার ঘোষ (২৮) ও গৌরাঙ্গের অন্তঃসত্ত্বা স্ত্রী তমা রাণী ঘোষের (১৯) মরদেহ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

পরিবারের বরাতে তিনি জানান, তমা রাণী ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- কেউ একজন হত্যা করে অপরজন আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ