• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন |

সৈয়দপুরে জাতীয় যুব দিবস পালিত

সিসি নিউজ ।। সারাদেশের মতো নীলফামারীর সৈয়দপুর উপজেলায়ও নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস – ২০২১। দিবসটি উপলক্ষে সোমবার (১ নভেম্বর) সৈয়দপুর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, সনদপত্র ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসের এবারের প্রতিপাদ্য “দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এর ওপর আলোচনা সভা সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন প্রধান অতিথি এবং ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শামীম হুসাইনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. হাসান আলী।
সহকারি উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. শহিদুল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপজেলার কামারপুকুর ইউনিয়নের সফল আত্মকর্মী মোছা. লাইলী আক্তার, বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলীর সফল আত্মকর্মী মো. জাহাঙ্গীর আলম ও সফল সংগঠক আলমগীর হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। পরে সাত জন প্রশিক্ষিত যুব ও যুব মহিলার মাঝে দুই লাখ ৭০ হাজার টাকার ঋণের চেক হস্তান্তর করা হয়। এছাড়াও একই অনুষ্ঠানে দুইটি ব্যাচে গরু মোটাতাজাকরণ ও হাঁস-মুরগী পালন বিষয়ের ওপর প্রশিক্ষণপ্রাপ্ত ৬০ জন যুব ও যুব মহিলার মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে।
এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। উপজেলা যুব উন্নয়ন অফিসারের কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে উপজেলা পরিষদের সামনের সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কমকর্তা, প্রশিক্ষিত যুব ও যুব মহিলা, সফল আত্মকর্মী এবং যুব ও যুব মহিলা সংগঠনের সদস্য-সদস্যরা উপস্থিত ছিলেন।
শেষে সৈয়দপুর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় এবং সেতু বন্ধন যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে তাল বীজ বপন ও গাছের চারা বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ