• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন |

ডোমার পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থীর বিজয়

সিসি নিউজ ।। নীলফামারীর ডোমার পৌরসভার ইভিএম’এর মাধ্যমে প্রথমবারের নির্বাচনে স্বতন্ত্রী প্রার্থী ও বর্তমান মেয়র মনছুরুল ইসলাম দানু পূণরায় বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন।
মঙ্গলবার ভোটগ্রহন ও ভোট গননা শেষে রাত সাড়ে ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। তিনি জানান, তিন জন মেয়র প্রার্থীর মধ্যে নারকেল গাছ প্রতীকের মনছুরুল ইসলাম দানু ৪ হাজার ৬৬৭ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি মোবাইল ফোন প্রতীকের আফরোজা নাজনীন রুমি ৩ হাজার ৬৭৪ ভোট পান। নৌকা প্রতীকের উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক গণেশ কুমার আগরওয়ালা ২ হাজার ৪২৫ ভোট পেয়ে তৃতীয় স্থান রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ