• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন |

সৈয়দপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ৩ শ্রমিক নিহত

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় তিন মটর শ্রমিক নিহত হয়েছে।
নিহতরা হলেন সৈয়দপুর উপজেলার কুন্দল এলাকার রবিউল ইসলাম(৫০), শ্বাষকান্দর এলাকার আলম হোসেন(৫০) ও নিয়ামতপুর জুম্মাপাড়া এলাকার জাহাঙ্গীর ভান্ডারী(৫৩)। তারা সবাই জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন(২২০) এর সদস্য। বুধবার সন্ধ্যায় সৈয়দপুর বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি রংপুর থেকে সৈয়দপুরে আসছিলো। বাস টার্মিনালের কাছে সুমনা পেট্রোল পাম্পের কাছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ৩ শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ১জন এবং বাকি দু’জন সৈয়দপুর হাসপাতালে নেয়ার পথে মারা যান।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ