• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

“শিক্ষা প্রতিষ্ঠানের সামনে পান-সিগারেটের দোকান নয়”

সিসি নিউজ ডেস্ক ।। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শামসুল হক টুকু বলেছেন, স্কুল-কলেজের সামনে কেউ যেন পান-সিগারেটের দোকান বসাতে না পারে সে বিষয়ে মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। শিক্ষার্থীদের তামাক থেকে দূরে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ জানানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এছাড়া বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলা কারাগারকে ডোপ টেস্টের আওতায় আনার জন্যও কমিটির পক্ষ থেকে বলা হয়েছে।

রোববার (৭ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বৈঠকে কমিটির সভাপতি ছাড়াও সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, কুজেন্দ্র লাল ত্রিপুরা, পীর ফজলুর রহমান, নূর মোহাম্মদ, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ও বেগম রুমানা আলী অংশ নেন।

বাংলাদেশ পুলিশের সার্বিক কার্যক্রম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্বিক কার্যক্রমের ওপর প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা করা হয়। সংসদীয় কমিটি পুলিশ সদস্যদের মধ্যে ডোপ টেস্ট কার্যক্রম আরও জোরদার করার সুপারিশ করেছে বলে সভা সূত্রে জানা গেছে।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, সুরক্ষাসেবা বিভাগের সচিব, পুলিশ মহাপরিদর্শক ও দুই বিভাগের অধীনস্থ সংস্থাগুলোর প্রধান ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ