• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন |

১০০ বীর মুক্তিযোদ্ধার ভারতে চিকিৎসার সুযোগ

সিসি নিউজ ডেস্ক।। দেশের ১০০ জন বীর মুক্তিযোদ্ধাকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেবে সরকার। এ লক্ষ্যে দরখাস্ত আহ্বান করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

‘বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবাদান’ স্কিমের আওতায় ভারত সরকারের আর্থিক সহায়তায় ঢাকার ভারতীয় হাইকমিশন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করছে।

আজ সোমবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়য়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিষয়ে আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের কার্যালয়ে জমা নেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য ও ফরম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.molwa.gov.bd) পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ