• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ৪ লাখ টাকা জরিমানা

সিসি নিউজ ।। সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ৩২২টি বাস ও মিনিবাসকে তিন লাখ ৯৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বেপরোয়া ও ঝুঁকিপূর্ণ গাড়ি চালানোর অপরাধে দুজন গাড়ি চালককে কারাদণ্ড দেয়া হয়েছে। একই অপরাধের পুর্নাবৃত্তির কারণে একটি গাড়িকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে।

সোমবার ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বিআরটিএর ১০টি ভ্রাম্যমাণ আদালতের অভিযাবে এসব দণ্ড দেয়া হয়।

৩২২টি গণপরিবহনের মধ্যে ২৪৮টি ডিজেল ও ৭৪টি সিএনজিচালিত বাস ও মিনিবাস রয়েছে।

বিআরটিএ-র চেয়ারম্যান, নুর মোহাম্মদ মজুমদার, পরিচালক (এনফোর্সমেন্ট) মো. সরওয়ার আলম ও উপপরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমাহয়েত উদ্দিন ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা তদারকি করেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলে অভিযোগ শুনেন ও সুরাহা করেন।

অভিযানকালে বাস ও মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ