• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

বাসে অতিরিক্ত ভাড়া নিলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

সিসি নিউজ ডেস্ক ।। গণপরিবহনে অতিরিক্ত ভাড়া কেউ আদায় করলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁও মহিলা কলেজে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয় আমরা মনিটরিং করছি। পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে নিয়ে বিআরটিএ বৈঠক করে নতুন বাস ভাড়া নির্ধারণ করেছে। কোন জটিলতা থাকার কথা নয়। অতিরিক্ত ভাড়া আদায় করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবিতে সড়ক অবরোধ প্রসঙ্গে মন্ত্রী বলেন, তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে হাফ ভাড়ার কোনো সম্পৃক্ততা নেই, এই দাবি তাঁদের পুরোনো। যা টাস্কফোর্সের মাধ্যমে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

গত রোববার (৭ নভেম্বর) দূরপাল্লা ও মহানগরীতে বাস ভাড়া বাড়ানো হয়েছে। দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়িয়ে করা হয়েছে এক টাকা ৮০ পয়সা। যা আগে ছিল এক টাকা ৪২ পয়সা। ভাড়া বেড়েছে ২৭ শতাংশ। এদিকে মহানগরীতে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়িয়ে করা হয়েছে দুই টাকা ১৫ পয়সা। যা আগে ছিল এক টাকা ৭০ পয়সা। ভাড়া বেড়েছে ২৬.৫ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ