সিসি নিউজ।। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তাঁর সুচিকিৎসার দাবিতে নীলফামারীর সৈয়দপুরে গণ অনশন কর্মসূচি পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির উদ্যোগে এ ককর্মসূচী পালন করা হয়। শনিবার সকাল ৯ টায় শহীদ ডা. জিকরুল হক রোডের দলীয় কার্যালয়ের সামনে শুরু হয় এ কর্মসূচী। গণ অনশনে উপস্থিত জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতাকর্মীরা অংশ গ্রহণ করছেন। বিকাল ৪ টা পর্যন্ত এ কার্যক্রম চলে।
উপস্থিতদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপি আহবায়ক ও জেলা পরিষদের সদস্য আলহাজ্ক অধ্যক্ষ মো. আবদুল গফুর সরকার, যুগ্ম আহবায়ক শওকত হায়াৎ শাহ, জিয়াউল হক জিয়া, সামসুল আলম, সদস্য সচিব ও পৌর কাউন্সিলর শাহীন আকতার শাহীন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, সাবেক জেলা যুবদলের সভাপতি হাজী রশিদুল হক সরকার, জেলা বিএনপির সদস্য আব্দুল খালেক, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রেনু আফজাল, রুপা বেগম, সাবেক বিএনপি নেতা বজলার রহমান, পৌর বিএনপি আহবায়ক শেখ বাবলু, সদস্য সচিব ও পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ পারভেজ লিটন, যুবদল সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর তারিক আজিজ, স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক আসলাম মল্লিক, মিজু বসুনিয়া, মানোয়ার হোসেন যুগ্ম আহবায়ক থানা শাখা, ছাত্রদলের সভাপতি রেজওয়ান আকতার পাপ্পু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আকতার প্রমুখ।
জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আবদুল গফুর সরকার বলেন, তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার জন্য সরকারকেই ব্যবস্থা করতে হবে। সরকার বেগম খালেদা জিয়া চিকিৎসা নিয়ে রাজনীতি খেলা খেলছেন। রাজনীতি জনগনের জন্য কিন্তু সরকার জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত। একের পর এক দ্রব্যমূল্য বৃদ্ধি সহ বিরোধী দলমত দমনে স্বৈরাচারী আচরণ করে চলছে।