• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

দিপু-অপুর হঠাৎ দেখা

সিসি নিউজ ডেস্ক।। ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি আবারও নিয়মিত হয়েছে চলচ্চিত্রে। সিনেমার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে পাওয়া যায় তাকে। আবার ঘোরাঘুরিও করে থাকেন নিয়মিত।

অন্যদিকে বাংলাদেশ সরকারের বর্তমান শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। তিনি কাজের পরিপেক্ষিতে দেশ কিংবা বিদেশে নানা জায়গাতেই গিয়ে থাকেন। সম্প্রতি এই দুজনের একই জায়গায় হঠাৎ দেখা হয়ে গেছে। আর এমনটা ঘটলো বিমানে। শনিবার (২০ নভেম্বর) সকালের একটি ফ্লাইটে ঢাকা থেকে নীলফামারী জেলার সৈয়দপুরে যাচ্ছেন দু’জন। সেখানে দেখা হয়ে যায় তাদের।

অপুবিশ্বাস সেই ছবি নিজে ক্যামেরাবন্দি করে রাখেন। তার ভ্যারিফাইড ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন ‘ঢাকা থেকে সৈয়দপুর সঙ্গে দিপু আপা’। যদিও ছবি প্রকাশের পর প্রথমে বোঝা গিয়েছিল একসঙ্গে একই কোনো কাজে যাচ্ছেন তারা কিন্তু পরবর্তীতে জানা যায়, শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি যাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে অংশ নিতে আর অপু বিশ্বাস যাচ্ছেন ব্যক্তিগত কাজে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ