নীলফামারী প্রতিনিধি ॥ নীলফামারী মেডিক্যাল কলেজসহ বিভিন্ন মেডিক্যাল কলেজের ২৬তম ব্যাচের সাথে মতবিনিময় সভা শেষে মুজিব কর্ণারের উদ্ধোধন করেছেন রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন।
রবিবার (২১ নভেম্বর) দুপুরে নীলফামারী মেডিকেল কলেজের দ্বিতীয় তলায় মুজিব কর্ণার উদ্ধোধন করেন তিনি। নীলফামারী মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডা. মো. রবিউল ইসলাম শাহ্ এর সভাপতিত্বে এসময় বক্তব্য দেন রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজাররার প্রফেসার ডা. রোস্তম আলী আহমেদ, বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন ও স্বাধীনতা চিকিৎসা পরিষদ এর সভাপতি ডা. মমতাজুল ইসলাম মিন্টু, বিএমএ-এর সাধারন সম্পাদক ডা.মুজিবুল হাসান চৌধুরী শাহিন, স্বাচিপ এর যুগ্ন সাধারন সম্পাদক ডা. আব্দুল মজিদ ।
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন বলেন, মুজিব বর্ষ ও স্বাধীনতা রজত জয়ন্তী উপলক্ষে নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় তলায় মুজিব কর্ণার চালু করা হলো। এখানে অবসর সময়ে ছাত্র/ছাত্রী বসে জাতির জনক বঙ্গবন্ধুর জীবনীর বই পড়ে জ্ঞান অর্জন ও মুক্তি যুদ্ধের ইতিহাস জানবে। এ সময় প্রধান অতিথি কলেজের শিক্ষকদের সাথে এখ মতবিনিময় সভা করেন।