• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে পেছাল চতুর্থ ধাপের ইউপি ভোট

সিসি নিউজ ডেস্ক।।  শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটের তারিখ পেছানো হয়েছে। আগামী ২৩ ডিসেম্বরের পরিবর্তে চতুর্থ ধাপে ৮৪০ ইউপিতে আগামী ২৬ ডিসেম্বর ভোটের নতুন তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার সংস্থাটির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২৩ ডিসেম্বর এইচএসসির দুটি পরীক্ষা রয়েছে। এই পরীক্ষা পেছানোর জন্য পর্যাপ্ত সময় না থাকায় শিক্ষা মন্ত্রণালয় থেকে কমিশনে অনুরোধ করেছে যে, নির্বাচনের তারিখটি পরিবর্তন করা যায় কিনা। কমিশন তাঁদের অনুরোধ বিবেচনায় নিয়ে ভোটের তারিখ পেছানোর সিদ্ধান্ত নেয়।

ভোটের অন্যান্য তারিখ পরিবর্তন করা হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, না, ভোটের অন্যান্য তারিখ আগের মতোই থাকবে। শুধু ভোটগ্রহণের তারিখটি পরিবর্তন করা হয়েছে।

এর আগে ১০ নভেম্বর চতুর্থ ধাপে ৮৪০ ইউপির ভোটের তফসিল ঘোষণা করে কমিশন। এই ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৫ নভেম্বর। বাছাই ২৯ নভেম্বর। আপিল ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর। এই ধাপে ৩৩টি ইউপিতে ইভিএমে ভোট গ্রহণ করা হবে।

এরই মধ্যে চার ধাপে ইউপি ভোটের তফসিল ঘোষণা করেছে ইসি। প্রথম ধাপে ৩৬৯ এবং দ্বিতীয় ধাপে ৮৩৪টি ইউপিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তৃতীয় ধাপে ১০০০ ইউপিতে আগামী ২৮ নভেম্বর এবং চতুর্থ ধাপে ৮৪০ ইউপিতে ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ