• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারীতে নদী সোজাকরণ প্রকল্পের উদ্বোধন

নীলফামারী প্রতিনিধি ॥ নীলফামারীর চাড়ালকাটা নদী সোজাকরণ এবং বুড়িখোড়া নদী তীর সংরক্ষণ প্রকল্পের নামফলক উম্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে কাজের উদ্বোধন করেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১৮কোটি ৬০ হাজার টাকা।

বুধবার (২৪ নভেম্বর) বিকেলে সদর উপজেলার যাদুরহাট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানি উন্নয়ন বোর্ডের উত্তরা লীয় প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ।

এসময় বিশেষ অতিথি হিসেবে পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, পানি উন্নয়ন বোর্ডের উত্তরা লীয় তত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবর রহমান, জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী ও পুলিশ সুপার মোখলেছুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

পরে এ প্রকল্প বাস্তবায়নে ক্ষতিগ্রস্থ নয়জন ভূমি মালিকের হাতে চেক তুলে দেয়া হয়। ২০২৩ সালের জুন মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ হলে চাড়ালকাটা নদীর পাঁচ কিলোমিটার এলাকার রোধ হবে ভাঙ্গন, প্রায় তিন বর্গ কিলোমিটার এলাকার জমি হবে পুনরূদ্ধার, জলাশয়ে বাড়বে মাছের উৎপাদন, তৈরী করা হবে পর্যটন কেন্দ্র আর রক্ষা হবে পরিবেশ ও জীব বৈচিত্র।

নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে নদী তীরবর্তী এলাকার মানুষের কষ্ট লাঘব পাশপাশি ভাঙ্গন রোধ হবে। পুনরূদ্ধার হবে প্রায় তিন বর্গ কিলোমিটার এলাকার জমি। ২০২৩ সালের জুন মাসে প্রকল্পের কাজ শেষ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ