সিসি নিউজ।। নীলফামারী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী দেওয়ান কামাল আহমেদ বিজয়ী হয়েছেন। রোববার সন্ধ্যার দিকে নীলফামারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বিষয়ে বেসরকারী ভাবে ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। বিজয়ী প্রার্থী দেওয়ান কামাল আহমেদ এর প্রাপ্ত ভোটের সংখ্যা ১৩ হাজার ৪৪৫। এ নিয়ে তিনি টানা ৬ষ্ঠবার বিজয়ী হন। চারবার পৌর চেয়ারম্যান ও দুইবার পৌর মেয়র হিসেবে তিনি বিজয় লাভ করেন। ২৮ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নীলফামারী পৌরসভার ১৬টি কেন্দ্রে ইভিএমে টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরুজ্জামান বুলেট পেয়েছেন ১০ হাজার ১১৩ ভোট।