• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সৈয়দপুরে চীনা নাগরিকের আকস্মিক মৃত্যু

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে এক চীনা নাগরিকের আকস্মিক মৃত্যু ঘটেছে। তাঁর নাম জিইউও (৫০)। আজ সোমবার (২৯ নভেম্বর) বেলা ২টায় দিকে সৈয়দপুরে নির্মাণাধীন ১৫০ মেগাওয়াট বিদ্যূৎ কেন্দ্রে বাবুর্চি হিসেবে কর্মরত অবস্থায় তাঁর মৃত্যু হয়। জানা গেছে, নীলফামারীর সৈয়দপুরে ১৫০ মেগাওয়াট বিদ্যূৎ কেন্দ্রের কর্মরত চীনা নাগরিকদের রান্নাবান্নার কাজে বাবুর্চির কাজে নিয়োজিত ছিলেন জিইউও। চলতি বছরের ৪ মার্চ থেকে সেখানে বাবুর্চির কাজ করে আসছিলেন তিনি। তাঁর পাসপোর্ট নম্বর: ইবি ৮৯১২০১১। ঘটনার দিন বাবুর্চি জিউইও চীনা নাগরিকদের জন্য দুপুরে খাবারের রান্নাবান্নার কাজ শেষ করেন। এরপর তিনি সেখানকার গোসলখানায় (বার্থরুম) গোসল করাকালে সেখানে হঠাৎ পড়ে যান। এ সময় তাঁর পড়ে যাওয়ার শব্দ পেয়ে পাশের কক্ষে অবস্থানকারী অপর চীনা নাগরিক জিওংইয়াং দ্রুত সেখানে এগিয়ে যান। পরবর্তীতে সৈয়দপুর ১৫০ মেগাওয়াট বিদ্যূৎ কেন্দ্রে কর্মরত জনৈক মো. জসিম উদ্দীন জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে অ্যাম্বুলেন্স এনে চীনা নাগরিক জিইউওকে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিলা চীনা নাগরিক জিইউওকে মৃত্যু ঘোষণা করেন। তিনি জানান, ওই চীনা নাগরিককে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। খবর পেয়ে সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সারোয়র আলম স্থানীয় ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে যান। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটির উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। সৈয়দপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খায়রুল আনাম চীনা নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, লাশের ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ