• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন |

দুই শিক্ষার্থীকে পিষে দিল পাথরবাহী ট্রাক

সিসি নিউজ ডেস্ক ।। বগুড়ার শেরপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার মির্জাপুর এলাকায় ঢাকা বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ হাসান (১৮) পার্শ্ববর্তী কৃষ্ণপুরের মৃত জাহিদুল ইসলামের ছেলে ও সম্পদ কুমার একই এলাকার হৃদয় কুমারের ছেলে। তারা দুজনেই শেরপুরের সামিট স্কুল ও কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী বলে জান গেছে।

এলাকাবাসী জানান, নিহত দুজন মোটরসাইকেলে যাওয়ার সময় পেছন থেকে একটি বাস ধাক্কা মারলে তারা মহাসড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাক তাদেরকে পিষ্ট করে চলে যায়। পরে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম লাশ দুটি উদ্ধার করে।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম জানান, ‘ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।’

ট্রাকটি চান্দাইকোনা এলাকা থেকে আটক করা হয়েছে বলে জানান বানিউল ইসলাম।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ