• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসিতে ১ লাখ ১৬ হাজার পরীক্ষার্থী

সিসি নিউজ ।। দিনাজপুর শিক্ষা বোর্ডের আওতায় এবার রংপুর বিভাগে প্রায় ১লাখ ১৬ হাজার এইচএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় মোট কেন্দ্রের সংখ্যা ২০৩টি।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. তোফাজ্জুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানান, আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় রংপুর বিভাগের ৮ জেলার ৬৭০টি কলেজের ১ লাখ ১৫ হাজার ৭৯৫ জন পরীক্ষার্থী ২০৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ গ্রহণ করবেন।
এবারের এইচএসসি পরীক্ষায় ৫৭ হাজার ৬৯৯ জন ছাত্র ও ৫৮ হাজার ৯৬ জন ছাত্রী রয়েছে। পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ২৫ হাজার ১৭৭ জন, মানবিক বিভাগে ৭৭ হাজার ৩৯৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৩ হাজার ২২৫ জন পরীক্ষার্থী রয়েছে।
জানা গেছে, রংপুর জেলার ৪০টি কেন্দ্রে ২৪ হাজার ৫৭০ জন, কুড়িগ্রামের ২৪টি কেন্দ্রে ১২ হাজার ৯৯৮ জন, লালমনিরহাটের ১১টি কেন্দ্রে ৭ হাজার ৮৮৬ জন, গাইবান্ধার ৩০টি কেন্দ্রে ১৬ হাজার ৭৭২ জন, ঠাকুরগাঁওর ২০টি কেন্দ্রে ১০ হাজার ৩২৯ জন, নীলফামারীর ২৪টি কেন্দ্রে ১৩ হাজার ৩০৭ জন, দিনাজপুরের ৪২টি কেন্দ্রে ২২ হাজার ৭১৮ জন এবং পঞ্চগড় জেলার ১২টি কেন্দ্রে ৭ হাজার ২৩৫ জন পরীক্ষার্থী অংশ নেয়ার কথা রয়েছে।
এদের মধ্যে, নিয়মিত পরীক্ষার্থী হিসেবে ১ লাখ ৫ হাজার ৯১ জন জিপিএ উন্নয়ন হিসেবে ১৩৭ জন, অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ১০ হাজার ৫৬৭ জন অংশ নিবেন। এদিকে পরীক্ষা নিয়ন্ত্রক জানিয়েছেন, সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পর্ণ হয়েছে। বোর্ডের পক্ষ থেকে কেন্দ্র কমিটির সাথে সভা করে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ