• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সাজেকে আগুন, ৫ রিসোর্ট ও ২ রেস্টুরেন্ট পুড়ে ছাই

সিসি নিউজ ডেস্ক ।। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ভোর রাত ৪টায় এই ঘটনা ঘটে। এতে চারটি রিসোর্ট, দুটি রেস্টুরেন্ট ও একটি বসত বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর রাতে অবকাশ রিসোর্ট থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তেই আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে গেলে অবকাশ রিসোর্ট, সাজেক ইকো ভ্যালী রিসোর্ট, মেঘ ছুট রিসোর্ট, মনটানা রিসোর্ট, মারুতি রেস্টুরেন্ট, জাকারিয়া লুসাইয়ের বাসাসহ নির্মাণাধীন একটি রিসোর্ট পুড়ে যায়।

এ বিষয়ে সাজেক রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরী লুসাই বলেন, ‘এতে আনুমানিক ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা আগুন লাগার প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা করছি। সেনাবাহিনীর সহায়তায় বড় ধরনের বিপদ হতে রক্ষা পাওয়া গেছে। দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

তিনি আরো জানান, গভীর রাতে আগুনের সূত্র পাত হওয়ায় পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে, এতে ভয়ে পর্যটকেরা ছোটাছুটি শুরু করেন। এখনও পর্যন্ত কোনো ধরনের হতাহতের সংবাদ পাওয়া যায়নি। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের দুই ঘণ্টা চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ