• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন |

নারী কনস্টেবলের সঙ্গে আপত্তিকর অবস্থায় পুলিশ পরিদর্শক

সিসি নিউজ ডেস্ক ।। সিলেট আদালতে নিজ কক্ষে নারী কনস্টেবলের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়েছেন সিলেট মহানগর কোর্টের এক পুলিশ পরিদর্শক। আজ বৃহস্পতিবার সিলেট মহানগর পুলিশ কমিশনার নিশারুল আরিফ তাঁকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করেছেন।

অভিযুক্ত প্রদীপ কুমার দাস মহানগর পুলিশের আদালত পরিদর্শকের দায়িত্বে ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত নারী পুলিশ সদস্যের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফউল্লাহ তাহের। এ ছাড়া প্রদীপের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে ছুটিতে থাকা এক নারী কনস্টেবলকে রাতের অন্ধকারে কোর্ট বিল্ডিংয়ে নিজ কক্ষে ডেকে আনেন প্রদীপ কুমার দাস। রাত ৯টার দিকে আদালত পরিদর্শকের কক্ষের দরজা খোলা এবং ভেতরে আলো নেভানো দেখে অন্য পুলিশ সদস্যদের সন্দেহ হয়। তাঁরা কক্ষে ঢুকে আলো জ্বালালে দু’জনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ