• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

সিসি নিউজ ডেস্ক ।। ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বৃহস্পতিবার রাত পৌনে দশটা থেকে ট্রেন চলাচল শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বড়ালব্রিজ স্টেশনের বুকিং সহকারী শফিউল আলম।

এর আগে আজ বিকেল পৌনে ৪টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথে, পাবনার ভাঙ্গুরা উপজেলার বড়ালব্রিজ স্টেশনে মালবাহী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে লাইনচ্যুত মালবাহী ট্রেনের বগি দুটি সরিয়ে নিয়েছে।

শফিউল আলম বলেন, মালবাহী ট্রেনটি সিরাজগঞ্জ বাজার থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। উপজেলার বড়ালব্রিজ স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ করে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। পরে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগি দুটি তোলার পর রাত ১০টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ