• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

কক্সবাজার বিমানবন্দরের নিরাপত্তায় বিমানবাহিনী মোতায়েন

সিসি নিউজ ডেস্ক ।। কক্সবাজার বিমানবন্দরের রানওয়ের নিরাপত্তা তদারকি করার জন্য বিমানবাহিনীর ২০ সদস্য মোতায়েন করা হয়েছে। সম্প্রতি এই বন্দরের রানওয়েতে বিমানের ধাক্কায় দুই গরুর মৃত্যুর পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরটির নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ হানিফ।

তিনি জানান, বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে যাওয়ার পর সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু হয়। ইতোমধ্যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মেম্বার সিকিউরিটি গ্রুপ ক্যাপ্টেন আবু সালেহ মাহমুদ মান্নাফি কক্সবাজার বিমানবন্দর পরিদর্শন করেছেন। পরবর্তীতে বিমানবাহিনীর সদস্যদের মোতায়নের বিষয়ে সিদ্ধান্ত হয়।

গত মঙ্গলবার বিকেল ৫টা ৫৭ মিনিটে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ের ১৭নং ডেল্টা পোস্টে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট উড্ডয়নের সময় বিমানের ডান পাশের পাখায় ধাক্কা লেগে দুটি গরুর মৃত্যু হয়। এ ঘটনায় সারাদেশে তুমুল আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ