• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন |

ডিমলায় নির্বাচনের ১৪ জন প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ।। নীলফামারীর ডিমলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৯ জনের মধ্যে ৪ ইউনিয়নের ৫ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে উপজেলার বালাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে জাহানারা বেগম, ডিমলা ইউনিয়নে মোঃ নুর মোবাশ্বর, খালিশা চাপানি ইউনিয়নে মোঃ রফিকুল ইসলাম ও নাউতারা ইউনিয়নে প্রতিকুল চন্দ্র রায় ও মোঃ ওয়াহেদুজ্জামান তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এরফলে আসন্ন ইউপি নির্বাচনে এখন ৩৪ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এদিকে নির্বাচনের সাধারণ সদস্য পদে ৪টি ইউনিয়নের ২৬৭ জনের মধ্যে ৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। সংরক্ষিত মহিলা সদস্য ৯৭ জনের মধ্যে ১ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

ডিমলা উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত রিটার্নিং কর্মকর্তা মাহবুবা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ