• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন |

ডিমলায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিমলা প্রতিনিধি ।। নীলফামারীর ডিমলায় ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিশ্বনাথ রায় (৩৭) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টায় ডোমার-ডিমলা সড়কের পুরাতন থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিশ্বনাথ রায় উপজেলার সদর ইউনিয়নের উত্তর তিঁতপাড়া গ্রামের মিমানাথ রায়ের পুত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিশ্বনাথ রায় সকালে ডিমলা থেকে মোটরসাইকেলযোগে নীলফামারী জেলা শহরে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ডিমলা থানা পুলিশ।

ডিমলা থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে ট্রাক ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নীলফামারী মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ